Last Updated on 24 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানাজায় অংশগ্রহণের পাশাপাশি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
জানাজায় অন্যান্যের মধ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


