সময়ের জনমাধ্যম

ছেলেরা আমাকে ভয় পায়’- বিয়ে না হওয়ার কারণ নিয়ে বাঁধন

Last Updated on 24 seconds by zajira news

বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শক-সমালোচকদের কাছে আলাদা এক অবস্থান তৈরি করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে তার কাজ।

এবার ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

রোববার (৩১ মে) এক সাক্ষাৎকারে বিয়ে ও প্রেমের অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন এ অভিনেত্রী।

গত বছরের শুরুতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য পাত্র খোঁজা হচ্ছে এবং উপযুক্ত কাউকে পেলে তিনি বিয়ের বিষয়টি বিবেচনা করবেন। বিষয়টি নিয়ে মজার ছলে বাঁধন বলেন, ‘আমি মজা করেই বলতে চাই, তিনি ভেগে গেছেন। আসলে কেন এগোলেন না, সেটা আমি বলতে পারব না। তবে কেন জানি মনে হয়, ছেলেরা আমাকে একটু ভয় পায়।’

বাঁধনের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য পাত্র ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কটি বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছিল, এমনকি ছেলেটির পরিবারও তাঁকে পছন্দ করত। কিন্তু পারিবারিক আলোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ বা অভিযোগ নেই।

বিয়ের আলোচনা থেমে যাওয়ার পর ২০২৫ সালের শুরুতে বিনোদন অঙ্গনের বাইরের একজনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন বাঁধন। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। তিনি জানান, পরে বুঝতে পেরেছেন এটি তাঁর জীবনের ভুল সিদ্ধান্তগুলোর একটি ছিল এবং সম্পর্কটি ভেঙে যাওয়াই শেষ পর্যন্ত ভালো হয়েছে। দুবার বিয়ের অভিজ্ঞতা থাকা এই অভিনেত্রী এখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও সতর্কতা ও ভেবেচিন্তে নিতে চান।

অভিনয় জীবনে বাঁধন সবচেয়ে বেশি আলোচনায় আসেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমে তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কাজের ক্ষেত্রে সব সময় বেছে বেছে এগোনো এই অভিনেত্রী সর্বশেষ ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন। তবে এবার ঈদে তাঁর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি।

জীবনের নানা উত্থান-পতন, সম্পর্কের সাফল্য-ব্যর্থতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদীই থাকতে চান বাঁধন, সেভাবেই চলছে পরিকল্পনা।