সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যেগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Last Updated on 11 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যেগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোঃ কাজী সালাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন ও মোঃ রেফাজ রহমান রাসেল।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়য়র সহ- সভাপতি কবি রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক মোহাম্মদ আলী, সদস্য বশির ইবনে জাফর, তরুন কমিউনিটি নেতা আসাদুজ্জামান মাসুম, বিডিএফসি সিনিয়র সহ- সভাপতি আলী আজগর মিলন, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানইজেশন মালয়েশিয়া সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বী প্রমুখ।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ অভ্যুত্থানের বীর শহীদ এবং সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।