Last Updated on 2 mins by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: প্রথমার্ধে একেবারে ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। এতে দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে মেলেনি গোলের দেখা।
শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় দিয়ে ফিফা আসিয়ান কাপ শুরু করেছে থমাস ডুলির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। আর শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় মালয়েশিয়া। গোল করে দলকে এগিয়ে দেন আরিফ আয়মান।
দল দখলে রেখে আক্রমণে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ। মাঝে দুটি আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
উলটো ম্যাচের ৩৮ মিনিটে নিজের জোড়া গোলের দেখা পান আরিফ আয়মান। আর কোনো গোল না হলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দুই গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খানিকটা আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো ম্যাচের ৫২তম মিনিটে খেয়ে বসে আরও এক গোল। এসময় মাঠে ডানপ্রান্ত থেকে আসা বল বাম পায়ে রিসিভ করে ডান পায়ে শট করেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো।
এদিকে ৭৬তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। সতীর্থের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন হামজা। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষক ছিলেন। কিন্তু তার নেওয়া শট রুখে দেন মালয়েশিয়ার গোলকিপার। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


